আগামী ২১শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রলিয়ার ২০ তম বৈশাখী মেলা. ২০ বছর আগে ১৯৯৩ সালে যে মেলার শুরু হয়েছিল বারউড গার্লস স্কুলে, সময়ের সাথে সাথে  সেই মেলা আজ জায়গা করে নিয়েছে  একটি আন্তর্জাতিক  ভেন্নুতে . উল্লেখ্য এই মেলা অলিম্পিক পার্কের এথলেটিক্স সেন্টার এ শুরু হয় ১৯৯৬ সালে. তারপর থেকে প্রতি বছর নিত্য নতুন কলেরবে আর চমকে বাড়তে থাকে মেলার আবেদন. এখন ২০১২ সালে এই মেলা অস্ট্রলিয়ার বাঙালি সমাজের জন্য একটি বহুল প্রতিক্ষিত একটি দিন. এটি এমন একটি দিন যেদিন এমন সব মানুষের সাথে হয় যাদের সাথে দেখা হয় না অনেক দিন, যারা হয়তো সিডনির বাইরে অন্য কোনো সততে থাকে, এমন বাঙালি আড্ডা হয় যা প্রবাস জীবনে খুব একটা হয় না, আর ফুচকা, মুগ্লাই  আর আখের রসের যে রসনা বিলাস তার তুলনা করা ভার . আর স্টেজে  থাকে  একঝাক তরুণ বাঙালির আবেগভরা পারফরমেন্স .

বঙ্গবন্ধু কাউন্সিল বৈশাখী মেলাকে কয়েক বছর ধরে একটি আন্তর্জাতিক রূপদানের চেষ্টা  করছে, যে জন্য আমরা গত বছর দেখেছি বাংলা গান ও নাচের পাশাপাশি হিন্দী টাইটেল সং, স্পানিশ আর ইতালিয়ান পারফরমেন্স. কিন্তু দুখের বিষয় বাঙালির  দ্বিতীয় ভাষা ইংরেজি গানের কোনো পারফরমেন্স ছিল না. এবারে ২০১২ তে আমরা এর ব্যাতিক্রম আশা করছি. আশা করছি বাংলা গানের মঞ্চ উজ্জল করা পারফরমেন্স.

 

 

তানভির হাসান

POBD.NET