সংগীতের তাল ও মূর্ছনায় প্রবাসী অস্ট্রেলিয়ানদের আবারো আন্দোলিত করলেন প্রজন্মের ব্যান্ড আইকন পার্থ বড়ুয়া।
প্রবাসী সংগঠন বাংলাদেশ আইডল অস্ট্রেলিয়ার আমন্ত্রনে গেল সপ্তাহে অনুজ তুল্য ক্লোজআপ তারকা রিংকুকে সঙ্গে
নিয়ে সিডনীতে এসিছিলেন পার্থ বড়ুয়া। গত ১০ মে'০৯ সন্ধ্যায় সাউথ সিডনীর হার্স্টভীল মারানা অডিটোরিয়ামে
উভয় এই সংগীত তারকা পারফর্ম করেন। শুরুতে শ্রোতা-দর্শকের স্বল্পতা থাকলেও রাতের অন্ধকার ও পার্থ-রিংকুর
একেরপর এক যুগপৎ পরিবেশনার ভরে ওঠে অডিটোরিয়াম। স্বভাবসুলভ নিজে গেয়ে এবং শ্রোতাদেরও সঙ্গে নিয়ে গেয়ে
পুরো পরিবেশনায় প্রান প্রতিষ্ঠা করেন পার্থ। সংগীতের সুরে সুরে পার্থ জানিয়ে দেন নিজের ভালো লাগা, না লাগা
অভিব্যক্তিকে। হারিয়ে যাওয়া বন্ধু সাউন্ড ইঞ্জিনিয়ার মবিনকে স্মরণ করে "গাইলেন